নারীদের সহিংসতা থেকে বাঁচাতে হলে নারী উন্নয়ন নীতিমালায় আমাদের মনোনিবেশ করতে হবে। আমরা চাই, তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত নারী উন্নয়ন নীতিমালা অনুসারে আইনের সঠিক বাস্তবায়ন হোক। এতে করে সমাজে পাড়া মহল্লা সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আসবে।
নাগরিকতাসিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার ‘জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সাংবাদিক বিপুল বড়ুয়া একথা বলেন। ২ সেশনে অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান রাখেন সহকারী পরিচালক(এসডিপি) আরিফুল ইসলাম। জেএসইউএস প্রোগ্রাম অফিসার রাজেশ রতন মল্লিকের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন শুভা বড়ুয়া ও দনিয়া খন্দকার। প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন মল্লিকা বড়ুয়া, তৌহিদা খানম, খুরশিদা বেগম, পিংকী চৌধুরী, হোসনেয়ারা বেগম, মনীষা আচার্য, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, দেবাশীষ চক্রবর্তী, রুবি আক্তার, ব্লিন গনজালভেস, মরতুজা বেগম, নাসিমা বেগম, সৈয়দা আঞ্জুমান সুলতানা, দিলুয়ারা বেগম, আরজু বেগম, তাসমিয়াহ আক্তার প্রমুখ। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মধু পুরোহিত, শান্তা মল্লিক, সেহেলী সুলতানা, রুম্পা দাস গুপ্তা ও শাহীনূর আক্তার। উল্লেখ্য, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী উপজেলাসহ নগরীর ১৭,১৮,১৯,৩২,৩৪ নং ওয়ার্ডে নিরলস কাজ করে যাচ্ছে। এতে করে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের মাধ্যমে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।












