বাঁশখালীতে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামে বন্যায় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দীর্ঘদিনের দুর্ভোগের পর অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সেসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা আমাদের পরিবারের পক্ষে ঘর মেরামতের উপকরণ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এটি শুধুমাত্র একটি সহায়তা কার্যক্রম নয়; বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার একটি ক্ষুদ্র প্রকাশ। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা সম্ভব।

গত ২ আগস্ট বাঁশখালী উপজেলাস্থ বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নাহার গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ হাশেমের সভাপতিত্বে দক্ষিণ চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন নগদ অর্থ, ঢেউটিন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণকালে মুফতি মাওলানা গোলাম কিবরিয়া আল কাদেরী (মা.জি..) উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন নাহার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হারুন, দিদারুল আলম হাসান, পরিচালক সাইফুল ইসলাম হেলাল, জিএম মুহাম্মদ ইলিয়াস তালুকদার, বাঁশখালী আলাওল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী মুহম্মদ সোলাইমান, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী, অধ্যাপক মনিরুল ইসলাম আশরাফী, মাওলানা নেছার আহমদ মুনিরী, ফরিদ আহমদ জিহাদী, মাঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা রাশেদুর রশীদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণের সহসভাপতি মোঃ হারুনুর রশিদ আবুল বাশার শিকদার, মনজুরুল আলম, আশরাফুল ইসলাম, কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সৈয়দ আব্দুল হালিম, আজিম বিন মালেকসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বন্যায় কবলিত মানুষ, দেশ ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম, মোনাজাতের মাধ্যমে উক্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধচুয়েট ভিসির সাথে সাধারণ ছাত্র-ছাত্রীদের মতবিনিময়