দারুন্নাজাতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পাহাড়তলী সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসায় ২ দিনব্যাপী বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ১১ আগস্ট সম্পন্ন হয়। অধ্যক্ষ ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কোঅর্ডিনেটর রাশেদুল ইসলাম ও মাইনুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী নূর আহম্মেদ গুড্ডু। বিশেষ অতিথি ছিলেন জহির উদ্দিন, মঞ্জুর কাদের, আলমগীর আলম, হাসান রেজা ও হাফেজ শাকিল আহমেদ।

উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ নাঈম জাহাঙ্গীর, হাফেজ আকিবুল ইসলাম, হাফেজ মোহাম্মদ রায়হান হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ২শ কৃষক পরিবারে আমন বীজ ধান বিতরণ
পরবর্তী নিবন্ধলংগদুতে সেনাবাহিনী, রোটারী ও লায়ন্সের চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন