চট্টগ্রামের বোয়ালখালী বেঙ্গুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ইয়াবা বিক্রির সময় মো. বাদশা মিয়া বাহারামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৫৫ পিস ইয়াবা এবং নগদ ২ হাজার ৩৫০ টাকা।
গতকাল শনিবার এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বাদশাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। বাদশা সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব খিতাপচর গ্রামের মৃত আহম্মদ সেলিমের ছেলে।












