‘রক্তদানে নাহি ভয় নতুন সম্পর্ক সৃষ্টি হয়’–এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের (সিবিডিসি) উদ্যোগে একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবতার কাজ করে যাচ্ছে। বিগত কয়েক বছরে প্রায় ৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে মুমূর্ষু ও অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছে তারা। এরই ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদ, সমাজসেবা সম্পাদক হাসনাত রানা, মডারেটর অনিক দেব নাথ, রেজিস্টার্ড সদস্য আব্দুল্লাহ মামুন সুহান এবং সুপার অ্যাক্টিভ স্বেচ্ছাসেবক আকলিমা জান্নাত ও উম্মে সালমা।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য ‘পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদ’–এর নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি। ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাইহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।










