ইসলামী ফ্রন্ট ও খোদ্দামুল মুসলেমিনের গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও সেবামূলক সংগঠন আন্‌জুমানে খোদ্দামুল মোসলেমিন কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড ও খোদ্দামুল মোসলেমিন সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ৫ আগস্ট (বুধবার) চট্টগ্রাম দোহাজারী, সাতকানিয়া আংশিক, চন্দনাইশ সদর, বরকলসহ চট্টগ্রাম১৪ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স..ম আবদুস সামাদের নেতৃত্বে একটি টিম গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।

টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, শ্রমকৃষি সম্পাদক মহিউল আলম চৌধুরী, চাঁদপুর১ কচুয়া থেকে ২৬ এর নির্বাচনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাছির উদ্দিন মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জায়নুল আলম, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন রিয়াদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, আবদুল করিম সেলিম, আলমগীর ইসলাম বঈদীসহ সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

ইসলামী ফ্রন্ট মহাসচিব স উ ম আবদুস সামাদ বলেন, গত বন্যায় মানুষের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সামান্য কিছু একটা হয়তো আমরা করছি,ক্ষতি হতে উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।

কৃষি ও চাষিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা, গৃহ পুনর্বাসন, দীর্ঘ মেয়াদি লোন দেয়াসহ মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রামে বন্যা পরবর্তী পরিস্থিতি দেখার জন্য প্রকৃতপক্ষে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা সমূহ পরিদর্শন আসার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজার্মানির উচ্চ নিরাপত্তার সামরিক ঘাঁটির উপরে ড্রোনের আনাগোনা
পরবর্তী নিবন্ধচকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়