নব নিযুক্ত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আমন্ত্রণে গত ১ আগস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্ট উত্তর, দক্ষিণ, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সহ সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ, জম্মাষ্টমী উদযাপন পরিষদের বিপ্লব দে পার্থ, কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি ঝন্টু কুমার বড়ুয়া, দক্ষিণ জেলার সভাপতি অ্যাডভোকেট শিপন কুমার দে, মহানগর সাধারণ সম্পাদক বাপ্পী দে, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ, আনন্দ বোধী ভিক্ষু, বাহাদুর শাস্ত্রী, মান্না কুমার দেব, রিগ্যান নন্দী, লিটন দাশ, রাজু দাশ, রাহুল ধর, সুকান্ত মজুমদার, রয়েল কুমার পাল, বাবলু চৌধুরী, মোহন সেনগুপ্ত প্রমূখ বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।












