নিবন্ধন অধিদপ্তরের উপ–মহাপরিদর্শক (আইআরও) মাহফুজুর রহমান খান বলেছেন,চট্টগ্রামের বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে ভূমি রেজিস্ট্রেশনে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।এই জন্য তিনি দলিল লেখকদেরও দায়িত্বশীল ভুমিকা পালন করার আহবান জানান। তিনি গতকাল রোববার চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে একথা বলেন। এতে উপস্থিত ছিলেন আবদুল করিম বকসী,আলী, নিজাম উদ্দিন খান, মো. সেলিম উদ্দিন, মনিরুল ইসলাম, সানু বিশ্বাস চন্দন, মো. আকবর, সিরাজুল ইসলাম হৃদয়, মো. আবু সৈয়দ, মো. ওসমান,মো. শাহজাহান প্রমুখ। জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে চলমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় আইআরও মাহফুজুর রহমান খান তাৎক্ষনিকভাবে পটিয়া ও কর্ণফুলী সাব রেজিস্ট্রারকে হেবার ঘোষনা ও দানের ঘোষনা দলিল নিবন্ধনের নির্দেশনা প্রদান করেন। তিনি সদর রেকর্ড রুমের রেকর্ড সংরক্ষণের বিদ্যমান সমস্যা এবং সদর, চান্দগাঁও ও পাহাড়তলী সাব অফিসে মৌজা সমবন্টনের বিষয় ও চট্টগ্রামের অনুন্নত এলাকায় শতক প্রতি মাত্রা অতিরিক্ত উৎসকর আদায়ে স্থবিরতা নিরসনের আহবান জানান। মতবিনিময়কালে জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলী আইআরও মাহফুজুর রহমান খানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পরে নেতৃবৃন্দ চট্টগ্রামের সফররত নিবন্ধন অধিদপ্তরের উপ–মহাপরিদর্শক (আইআরও) মাহফুজুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












