ছিপাতলী গাউছিয়া মাদরাসায় জশনে জুলুছের প্রস্তুতি সভা

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

আগামী ১৪ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত ১২ দিনব্যাপী হাটহাজারী ছিপাতলী গাউছিয়া মাদরাসা শাহী জামে মসজিদে ৩২তম পবিত্র জশনে জুলুছে ঈদমিলাদুন্নবী (.)পালনের লক্ষ্যে গত ৩১ জুলাই শুক্রবার আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হাটহাজারী ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী। তিনি বলেন, বিশ্বমানবতার মুক্তিদূত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (.)’র দুনিয়ায় আগমন হয়েছিল বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। তাঁর আদর্শ প্রচার ও প্রসারে আমাদের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের মনে রাখতে হবে, মিলাদুন্নবী পালনের মূল উদ্দেশ্য হলো রাসুলের (.)’র আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। ১২ দিনব্যাপী উক্ত জশনে জুলুছে পবিত্র ঈদমিলাদুন্নবী (.) মহাসমারোহে, সুশৃঙ্খলভাবে যাতে সুসম্পন্ন হয় সে লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলী (ক.) এর জীবন আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভূমি রেজিস্ট্রেশনে বিদ্যমান সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে