আমিরুল মোমেনীন হযরত আলী (ক.) জীবন ও খেলাফত নিয়ে মুসলিম মনীষা স্মৃতি পরিষদের আলোচনা সভা ও মাহফিল গত ১ আগস্ট পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ ইলিয়াস। বক্তব্য রাখেন মোস্তফা কবির সায়েম, অধ্যাপক সিরাজুল ইসলাম, ডা. সালেহ আহমেদ সুলেমান, মিজবাহ উদ্দিন বদরী, অধ্যাপক মমতাজুল হক, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ শাহ আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, এন.এ হেলাল চৌধুরী, হুমায়ুন কাদের খান খসরু, এস.এম রায়হান মিয়া, মুহাম্মদ শাহ আলম, মাজহারুল কবির রশিদ, নুর উদ্দিন মুহাম্মদ আবদুস সাত্তার, মঈন উদ্দিন কাদের লাভলু, ফজলুর রহমান, মুহাম্মদ মুহিউদ্দিন, ফয়সাল বিন মামুন, আক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, আকাশ রহমান, মুহাম্মদ সৌরভ প্রমুখ।সভায় বক্তারা বলেন, আমিরুল মোমেনীন হযরত আলী (ক.) আহলে বায়েতের অন্যতম। মহান সাহাবাগণের মধ্যে তিনি অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ইসলামের প্রথম যুদ্ধ তথা বদরের যুদ্ধে প্রথম তলোয়ার হাতে নিয়েছিলেন। মুসলমানদের জন্য হযরত আলীর জীবনপ্রবাহ অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে।












