বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতির ঢেউটিন বিতরণ

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া সমিতি চট্টগ্রাম। সংগঠনের উদ্যোগে লোহাগাড়া উপজেলার বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ঘর র্নির্‌মাণের সহায়তা হিসেবে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। ত্রাণ কমিটির আহ্বায়ক ও সমিতির সহসভাপতি মোহাম্মদ ইউনুচ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউ টিন তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন। প্রধান বক্তার বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রিদওয়ানুল করিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে লোহাগাড়া সমিতি চট্টগ্রাম সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, প্রফেসর শফিক উদ্দিন, নূর মোহাম্মদ শহীদুল্লাহ, মো. সালাউদ্দিন চৌধুরী (সোহেল), সাহাব উদ্দিন, মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, মো. আনোয়ার হোসেন, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার, মোহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ সোলাইমান কাসেমী, মোহাম্মদ সরওয়ার আলম, এড. মো. এরফানুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ সৈয়দ নূর, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ শাহাব উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখিড়কির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ মনোজ কুমার দেব স্মরণে শোকসভা