১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৮৪২৫১১ নম্বর। গতকাল রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর–০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।
এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। বিজয়ী নম্বরগুলো হলো–০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০৩৪৮১৮৭, ০৬২৪০১৭, ০৭২৯৪০০, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০৩৫৯৭৮১, ০৬৩৫৬৫০, ০৭৩১৬৬৬, ০০৪৫৩১৩, ০২৩২২৫২, ০৪৫৮৫০৫, ০৬৪১১৯২, ০৭৬৮৭৯৫, ০০৪৮৫০৩, ০২৩৮৫৭০, ০৫৪০৮৭১, ০৬৫৮৫০২, ০৭৮৪৪৩৫, ০০৯১৯২৮, ০২৪৫৩১১, ০৫৭৮০৮৮, ০৬৬০৭২৩, ০৮৬৪০৭৮, ০০৯৬১২১, ০২৭১৬৯৭, ০৫৮২৯৫৬, ০৬৯৭১৭৭, ০৮৬৬৪৯১, ০১৪৬৮৯৩, ০২৮৪৪২১, ০৫৯৭৩৭৮, ০৭০০৩৬১, ০৮৮৪৬২৩, ০১৬০০৮৬, ০৩০৩০০৮, ০৬১৩৬০২, ০৭২০৩৩৯ ও ০৯০৪৭৯৫।
প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ড এ ড্রয়ের আওতায় আসে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩–এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।












