মিনিবার ফুটবল টুর্নামেন্টে টিম আইকনিক চ্যাম্পিয়ন

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম যুব ছাত্র ফোরাম ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে টিম আইকনিক চ্যাম্পিয়ন হয়েছে। গত ৩১ অক্টোবর রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টিম আইকনিক ৩–০ গোলে টিম টেক আইটি নেঙটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আটটি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি বিজয়ী, বিজিত ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইফাজ খান। এই সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এস এম নাসির,শেখ মনির বাবুল, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ ওয়াসিম,সোহাগ হোসেন,মাহবুব আলম,মো. সোহেল, মাইনুদ্দিন চিশতিয়া, মো. বাপ্পি, ইব্রাহিম, সবুজ, দেলোয়ার ও জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম যুব ছাত্র ফোরাম ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের প্রতিনিধি মো. শাহরিয়ার আলম তাওসিফ, মো. শাহরিয়ার অনিক, আলফারদিন মাহি, আব্দুল রাফি তাহাসিন, ফারহান, সাদমান, নেওয়াজ, রাতুল, তাজমান ও সায়েদ সহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে চিটাগাং মাস্টার্স এবং নাইন্টিজ উইলোজ
পরবর্তী নিবন্ধএনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন