কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা শিল্প এলাকায় গতকাল ১ নভেম্বর মিনিবার ফুটবল টুনামেন্ট উদ্বোধন করা হয়েছে। চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের উৎপাদন বিভাগীয় প্রধান মো. মইদুল ইসলাম। টূর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার মোহাম্মদ আসলাম খান। কেপিএম ব্রিক ফিল্ড মাঠে আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএম এর উপ–প্রধান রসায়নবিদ মো. শামীম আহমেদ, মো. জামাল উদ্দীন এবং কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক কাজী আবু সারোয়ার সুমন। উদ্বোধনী খেলার নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে বারোঘোনীয়া ফুটবল একাদশ ৪–৩ গােলে স্থানীয় কলাবাগান সিটি একাদশকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মো. সাগর। খেলা পরিচালনা করেন মোহাম্মদ শাহ আলম। সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাব্বির। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাহবুব আলম খান, সদস্য সচিব আশরাফুল ইসলাম পিয়াল, সিজান আহমেদ সাগর, ইসমাইল হোসেন লিটন,ফাহিম শাহরিয়ার, ধারাভাষ্যকার জাহিদ খান। টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। আজ ২ নভেম্বর একই মাঠে কেপিএম একাদশ বনাম স্থানীয় কেডিএস একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।












