জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাউজান থানার অফিসার্স ইনচার্জ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে বিদেশি পিস্তল গুলিসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩১ অক্টোবর রাতে আব্দুর রহিম বাদশা (৩২) নামের অস্ত্রধারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পৌরসভা এলাকা ছত্রপাড়ার শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে থেকে। জানা যায় আটক অস্ত্রবহনকারী ব্যক্তি ওই এলাকার মৃত রাজা মিয়ার পুত্র। তার দেহ তল্লাশি করে ইউএস এর তৈরী ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই মোহাম্মদ আমিন বাদি হয়ে থানায় এজাহারের ভিত্তিতে আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।











