মইনীয়া যুব ফোরাম : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান মইনীয়া যুব ফোরাম বাংলাদেশ। আর্ত মানবতার সেবায় নিয়োজিত মাইজভাণ্ডারি ভক্ত আশেকগণের এ কার্যক্রমে মইনীয়া যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মাশুক–এ–মঈনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, অতি ভারী বর্ষণের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের পক্ষে বাঁশখালী উপজেলায় বন্যায় বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয় এমন প্রায় শতাধিক পরিবারের মধ্যে পুনর্বাসন খাতে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন রুবেল এবং মইনীয়া যুব ফোরাম দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক মুহাম্মদ লেয়াকত আলী চৌধুরী। উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল রুবেল, মোহাম্মদ হায়দার আলী বাদশা, মুহম্মদ এনাম উল্লাহ ফয়সাল, মোহাম্মদ সরোয়ার হোসাইন, মোহাম্মদ জহির উদ্দিন সওদাগর, মোহাম্মদ রাশেদুল ইসলাম নয়ন, মোহাম্মদ আরফাত হোসেন রিয়াদ, মোহাম্মদ নাঈম হাছান, মোহাম্মদ ইফতিখারুল ইসলাম, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ আরফাত হোসেন বাবু, তারেক নুর রহমান, মাসুদ, হাফেজ এরশাদ প্রমুখ।
সৎসঙ্গ : চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্থাপনায় ও ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের উদ্যোগে চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৫ জুলাই পটিয়া উপজেলার কাশিয়াইশ, কেচিয়াপাড়া, ধলঘাট, চাপড়া, কোলাগাঁও, ছনহরা, বাথুয়া, মুজাফরাবাদ, চক্রশালা, খরনা, পৌরসভা, কুড়াংবিল, আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও, ঝিওরী, বারাসাত, কেয়াগঁড়, বোয়ালখালী উপজেলার ইমামুল্লার চর, পূর্ব শাকপুরা, পশ্চিম শাকপুরা, সাতকানিয়া উপজেলার ধর্মপুর শাখা সৎসঙ্গের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক সজীব কুমার সিংহ রুবেলের নেতৃত্বে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সুমন ঘোষ বাদশা, লায়ন অনিমেষ রায় চৌধুরী, অমল দাশ, লায়ন শংকর সেনগুপ্ত, বিভূ চক্রবর্তী, প্রকৌশলী নিহার দত্ত, গৌকুল শিকদার, মনোতোষ শীল, দোলন দাশ, ত্রিদীপ দাশ, প্রকৌশলী ভাস্কর চৌধুরী, অসিত চক্রবর্ত্তী প্রমুখ।
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট : বন্যাকবলিত বাঁশখালী ও পেকুয়া উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর আর্থিক সহায়তা গতকাল সোমবার দিনব্যাপী খানখানাবাদ মাদ্রাসা থেকে পার্শ্ববর্তী দুইটি ইউনিয়ন ও ষাট গড়তলা, মিনজিরি পাড়াসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর পুনর্নিমাণের জন্য ঢেউটিন, নির্মাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি সমাজের সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালনা পরিষদের সদস্য কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আহমদ উল্লাহ কুদ্দুস, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান সানজরী, পাবেল মাহমুদ, নূর মোহাম্মদ, ইউপি সদস্য লিয়াকত আলী, হাফেজ মো. কেরামত আলী প্রমুখ।
রোটারি ক্লাব চিটাগং ডাউনটাউন : বাঁশখালীর রত্নাপুর এলাকায় ১০৭ নং পূর্ব রত্নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অফ চিটাগং ডাউনটাউন ও এস.এ.এম. স্মৃতি সংস্থার যৌথ উদ্যোগে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ সেলিম, সেক্রেটারি রোটারিয়ান রাকিব উদ্দিন, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান সৈয়দ দিদারুল আলম, রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী এবং রোটারিয়ান রফিক আহমেদ। বক্তারা বলেন, রোটারির মূলমন্ত্র ধারণ করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান পুনর্গঠনে সহায়তা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্নিমাণে সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকল্পটির অর্থায়নে রোটারি ক্লাব অফ চিটাগং ডাউনটাউন এর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।পাশাপাশি প্রকল্পের অধিকাংশ অর্থায়ন, সার্বিক আয়োজন এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রমে এস.এ.এম. স্মৃতি সংসদের অবদান প্রশংসনীয়।ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বেতাগী মানবিক ফাউন্ডেশন: সামপ্রতিক ভয়াবহ অতিবৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন বেতাগী মানবিক ফাউন্ডেশন। বেতাগী ইউনিয়নের ২, ৩, ৪, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডের মোট ৯টি ভুক্তভোগী পরিবারের মাঝে বসতঘর পুনর্নিমাণ ও মেরামতের জন্য ঢেউটিন এবং ঘর মেরামতের শ্রমিকের মজুরি বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হামিদুর রহমান চৌধুরী বাড়ি সংলগ্ন আল–আকসা জামে মসজিদ প্রাঙ্গণে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।










