শান্তি সাম্য, সৌভ্রাতৃত্ব ও সমপ্রীতির প্রতীক হচ্ছেন আউলিয়াগণ

সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরামের আয়োজনে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ আহলে সুন্নাত ওয়াল জমাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর সভাপতিত্বে গতকাল শনিবার সকাল ১০ টা থেকে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সুফিবাদী সুন্নী মহাসমাবেশে দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজারখানকায় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ থামানো, নারীশিশু নির্যাতন, খুনধর্ষণ এবং মদ জুয়া গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবি জানানো হয়। সুফিবাদী সুন্নী মহাসমাবেশে উলামা মাশায়েখ ও সুন্নী নেতৃবৃন্দ বলেন, এদেশসহ সারা বিশ্বে ইসলামের প্রচারপ্রসারে অবদান রাখছেন আউলিয়ায়ে কেরাম। সুফীবাদ ও আধ্যাত্মিকতাই ইসলামের মূল নির্যাস। যারা সুফিবাদী মানববাদী ইসলামকে ধারণ করে না তারাই মূলত বিপথগামী ও উগ্রবাদী। ইসলাম নির্দেশিত শান্তি সাম্য, সৌভ্রাতৃত্ব ও সমপ্রীতির প্রতীক হচ্ছেন ওলী বুজুর্গগণ। সুফীবাদী সুন্নী মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. আল্লামা সৈয়দ এমদাদ উদ্দীন নিজামপুরী স্বাগত বক্তব্য রাখেন। সমাবেশে প্রস্তাবনা উত্থাপন করেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। মহাসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, পীর সিরাজুল আমিন রেজভী, অধ্যক্ষ মাওলানা স উ ম আব্দুস সামাদ, শাইখ আল্লামা উসমান গনী সালেহী, মাওলানা সাইফুল ইসলাম, আল্লামা গাজী শফিউল আলম নেজামি, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীর আল্লামা ওয়ালিউল্লাহ আশেকি, পীর গোলাম মহিউদ্দিন লতিফি, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল ওয়াদুদ, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, পীর মাওলানা আব্দুর রহমান, পীর শাহ হাফেজ মুফতি হাসানুজ্জামান, পীরজাদা মুজাফফর আহমদ মুজাদ্দেদি, আল্লামা মাসউদ হোসাইন কাদেরি, পীরজাদা এয়ার মোহাম্মদ পেয়ারু, অধ্যক্ষ সাইদুর রহমান মুনাজেরি, মিসবাহ উদ্দিন লতিফি, কাজি ইসলাম উদ্দিন দুলাল, অধ্যক্ষ আবু জাফর হেলাল উদ্দিন, . ছদরুল আমিন, . মাহবুবুর রহমান, পীর শাহ মাখদুর পরান কাদেরি, পীর শামুনুর রশীদ মুনিরি, আল্লামা নুর মুহাম্মদ কাদেরি, পীরজাদা গোলাম দস্তগীর, ডা. এস এম সরওয়ার, পীরজাদা আব্দুর রহিম মুনিরি, পীরজাদা কুতুব উদ্দিন বখশি, পীর নাসির বিল্লাহ রব্বানি, পীর সাইফুল্লাহ জালালী, পীরজাদা আব্দুল কাদের চানমিয়া, মহিউদ্দিন হামিদি, জসিম উদ্দিন আশরাফি, জসিম উদ্দিন নুরি, পীরজাদা রিয়াজ উদ্দিন ঢালি, ফেরদৌসুল আলম খান কাদেরি, মাওলানা শফিউল আলম আজিজি, এস এম কিবরিয়া মাইজভান্ডারি, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা ইকবাল হোসাইন কাদেরি, আব্দুল মতিন, পীরজাদা জুন নুরাইন, সিদ্দিক আহমদ আজিজি, মুহাম্মদ আব্দুল হাকিম, সৈয়দ আবু আজম, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, আজাদ হোসাইন প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন কাযী মাওলানা শফিউল আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে মেয়র ডা. শাহাদাতের অর্থায়নে বন্যার্ত ১ হাজার ৭শ পরিবারে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মেয়রের একান্ত সচিবের ত্রাণসামগ্রী বিতরণ