আনোয়ারার ভারী বৃষ্টিজনিত বন্যায় নিহত শিশু মো. ইশতিয়াকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে নিহত শিশুর বাবা মো. ইদ্রিসের হাতে অনুদান তুলে দেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা আমির মাস্টার আব্দুল গণি প্রমুখ। অনুদান প্রদানকালে জেলা আমির বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।












