জরিনা–মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ গতকাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাছিমা আক্তার।
সভাপতির বক্তব্যে নাছিমা আক্তার বলেন, শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুন্দর ক্যারিয়ার গঠনে জরিনা–মফজল কলেজ প্রশাসন ও শিক্ষকগণ সর্বদা বদ্দপরিকর। তবে শিক্ষার্থীরা বাসায় ঠিকমতো পড়ালেখা করছে কিনা অভিভাবকদের সেদিকে কড়া নজর রাখতে হবে। একইসাথে আমরা শিক্ষার্থীদের কলেজে উপস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এবং যুগোপযোগী সিলেবাসের কারণে ক্লাসে উপস্থিতির বিকল্প নেই। শ্রেণিকক্ষ ছাড়া শিক্ষার পূর্ণতা আসবে না।
কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিপুল কুমার দে সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র নাথ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকরা বক্তৃতা করেন। এ সময় অভিভাবকরা ক্লাসের বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষকদের সাথে পরিচিত হন। একইসাথে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে অভিভাবকদের অবগত করতে বলেন এবং এ ধরনরে অভিভাবক সমাবেশ আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক নাজনীন আকতার, হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক অমল দাশ, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক টিংকু চৌধুরী, আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক ইকরামুল কবির, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক অমল দাশ, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












