সীতাকুণ্ডে গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ২টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল ও ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুল আলম (২৬), মো. আফতাব উদ্দিন গালিব (২৪), মো. নবী (প্রকাশ) তানভীর (৩২) ও মো. আরিফ হোসেন (৪৮)। গত সোমবার বিকেলে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোর চক্রের মূল হোতাসহ ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা গাড়িগুলোর বর্তমান বাজার মুল্য আনুমানিক ৪৯ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেদীর্ঘদিন ধরে তারা আন্তঃজেলা চোর চক্র হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি ও কেনাবেচার সাথে জড়িত। এই চক্রের পলাতক আসামি মহিন উদ্দিন প্রকাশ হারুন (৪৫) ও লিটন সেনসহ (৪২) অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাতারের সাবেক আমিরের মৃত্যু: আজ দেশে রাষ্ট্রীয় শোক
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রাইভেটকারে তল্লাশি, দুই বন্দুকসহ গ্রেপ্তার ৩