চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সমপ্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
গতকাল রোববার বিকেলে সম্মিলিত প্রবারণা উদযাপন পরিষদের আয়োজনে চট্টগ্রাম নগরীর নন্দন কানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রবরণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব–২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবারণা পূর্ণিমার সন্ধ্যায় হয়েছে বর্ণিল ফানুস উৎসব। ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে সামপ্রদায়িক সমপ্রীতির নগরী। এ নগরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে। কোনো অপশক্তি যেন নগরীর সামপ্রদায়িক সমপ্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষু বলেন, দীর্ঘ দিনের চেষ্টায় মেয়র মহোদয় উনার উদ্যোগে পদ্ম স্থাপন করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে যাতে আরো দৃষ্টিনন্দন করে স্থাপন করেন এই মোড়কে সেই অনুরোধ। সবাইকে প্রবারণার শুভেচ্ছা। অশান্ত বিশ্বে শান্তি ও সুখ কামনায় প্রার্থনা করছি আজ প্রবারণার দিনে। সম্মিলিত প্রবারণা উদযাপন পরিষদ প্রধান সমন্বয়ক রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উৎসবের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। প্রেস বিজ্ঞপ্তি।












