রোটারি ক্লাব চিটাগং রিভার শাইনের সভা

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের ২০২৬২৭ রোটা বর্ষের ১ম সভা গত ১২ জুলাই ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে বর্ষ শুরুর ক্লাব কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভায় মানব কল্যাণে এগিয়ে আসার জন্য সকল রোটারিয়ানের প্রতি আহবান জানান রোটারিয়ান রুহেলা খান চৌধুরী। বক্তব্য রাখেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মেসবাহুর রহমান, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান ডা. এম. . করিম, রোটারিয়ান ডা. নাজ সোহানী সুলতানা, রোটারিয়ান তাসনিম আবেদিন, রোটারিয়ান হেফাজুতুন নেছা শিলা। এছাড়া অতিথি ছিলেন রোটারিয়ান জিয়া উদ্দিন চৌধুরী, এস.এম.রুপনা, জিয়াউল আবেদিন, ডা. সামিয়া নাজনীন, সুনেইরা করিম ও আন্নাফি । ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটারিয়ান এ এইচ এম জাহাঙ্গীর। সভায় বিভিন্ন সেবামূলক কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৪ হাজার পরিবারের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন