চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের একাদশ দ্বি–বার্ষিক সম্মেলন গত ১২ জুলাই জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত দ্বি–বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেদ হেলাল। শুরুতে প্রয়াত নাট্যজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক রঘু নন্দী। সম্পাদকীয় প্রতিবেদনে সাধারণ সম্পাদক উল্লেখ করেন, প্রায় ৩ দশকের পথচলায় চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম চট্টগ্রামের নাট্য আন্দোলনের অন্যতম সংগঠক ও সমন্বয়কারী প্ল্যাটফর্ম হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে নাট্যচর্চার বিকাশ, সাংগঠনিক ঐক্য সুসংহতকরণ, সাংস্কৃতিক আন্দোলনের প্রসার এবং মানবিক, গণতান্ত্রিক ও অসামপ্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায় ফোরাম ধারাবাহিকভাবে কাজ করে আসছে। সভার উপস্থাপিত সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন এবং বর্তমান কমিটির বর্ধিত মেয়াদ অনুমোদন করা হয়। বক্তব্য রাখেন তির্যক নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম মতুর্জা রাজ্জাক, গণায়ন নাট্য সমপ্রদায়ের দল প্রধান ম. সাইফুল আলম চৌধুরী, অঙ্গন থিয়েটার ইউনিট এর সভাপতি সনজীব বড়ুয়া, কালপুরুষ নাট্য সমপ্রদায়ের সভাপতি শুভ্রা বিশ্বাস, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের সভাপতি তাপস শেখর, সমীকরণ থিয়েটার এর দলীয় প্রধান আলোক মাহমুদ, অ্যাঁভাগার্ডের দলীয় প্রধান শামসুল কবীর লিটন, উত্তরাধিকার দলীয় প্রধান অসিত দাশ পুলক, প্রতিনিধি নাট্য সমপ্রদায়ের সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, লোক থিয়েটারের সভাপতি মনসুর মাসুদ,অরিন্দম নাট্য সমপ্রদায়ের সদস্য বিবি আয়েশা সুমি,, নাট্যাধারর দল প্রধান মাশরুরজ্জামান মুকুট, কথক থিয়েটার সভাপতি উত্তম বিশ্বাস, মঞ্চমুকুট নাট্য গোষ্ঠীর সভাপতি রুপেশ কান্তি দে তপু, নান্দীমুখ এর প্রতিনিধি আশীষ নন্দী ও প্রসেনিয়াম এর সভাপতি ফারজানা মুনমুন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সুমন টিংকু, বিটু ভৌমিক ও সাইফুল ইসলাম।
সভার দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট বিষয় নির্বাচন কমিটির প্রস্তাবনায় ২০২৬–২০২৮ কার্যবর্ষের জন্য শুভ্রা বিশ্বাসকে সভাপতি, মঈন উদ্দীন কোহেলকে সহ–সভাপতি, শামসুল কবীর লিটনকে সাধারণ সম্পাদক, সঞ্জীব ভট্টাচার্যকে অর্থ সম্পাদক, নাজিম মামুনকে সাংগঠনিক সম্পাদক, ড. বিকিরণ বড়ুয় কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সায়েম উদ্দীনকে দপ্তর সম্পাদক ও বিবি আয়েশা সুমি ও আজিজা শামসুন নাহারকে কার্যকরী সদস্য মনোনীত করা হয়। সমাপনী বক্তব্যে সভার সভাপতি খালেদ হেলাল বলেন,সকল সদস্যদলের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে চট্টগ্রামের নাট্য আন্দোলন আগামী দিনেও আরো সমৃদ্ধ, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ভবিষ্যতেও তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।











