চন্দনাইশ-সাতকানিয়ায় বন্যা কবলিত ৩০ হাজার পরিবারে ত্রাণ বিতরণ এমপি জসীমের

সাতকানিয়া ও চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চন্দনাইশসাতকানিয়ায় বন্যা কবলিত মানুষের মাঝে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন আলহাজ জসীম উদ্দীন আহমদ এমপি। তিনি বন্যা কবলিত ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। গতকাল শনিবার চট্টগ্রাম১৪ আসনের সাতকানিয়া আংশিক এর ৬ ইউনিয়ন থেকে এসব ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। গতকাল শনিবার বেশ কয়েকটি ইঞ্জিন চালিত বোটে করে এসব ত্রাণ নিয়ে ছুটে যান বন্যা দুর্গত দূর্গম এলাকায়। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, বিগত এক সপ্তাহ ধরে বন্যা কবলিত অবস্থায় আছে চন্দনাইশ সাতকানিয়ার মানুষ। হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর দিন যাপন করছেন। তিনি বলেন, আগে বন্যা কবলিতদের প্রাণ বাঁচাতে হবে। বন্যা পরবর্তীতে এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে সরকারিভাবে সহযোগিতা করা হবে। একই সাথে বন্যা কবলিত এলাকার রাস্তাঘাট, অবকাঠামোর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পর্যায়ক্রমে মেরামত করে সচল করা হবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন এমএ হাশেম রাজু, মোজাম্মেল হক বেলাল, মুজিবুর রহমান চেয়ারম্যান, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী, আবদুর রউফ, আবদুল কাদের সিকদার, ফায়জুল হক চৌধুরী রোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্যাকবলিত কালীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধযেকোনো দুর্যোগে আমি ও আমার পরিবার এলাকার জনগণের পাশে থাকবো