নিউমার্কেট এলাকায় অভিযান, ৪০০ কেজি পলিথিন জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকার দুটি প্রতিষ্ঠান থেকে ৪০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এম এস প্যাকেজিং’, ও নাম বিহীন অপর প্রতিষ্ঠান থেকে পলিথিগুলো জব্দ করা হয়। এসময় ৩ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিম্নমানের ও অননুমোদিত বীজ বিক্রয়ের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশপিংব্যাগে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন ঢাকায়