বন্যাদুর্গত ও পানিবন্দী শ্রমিকদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ সামগ্রী বিতরণকালে লুৎফর রহমান

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সামপ্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক নয়, বরং নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের সময় শ্রমিকদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার বায়েজিদ থানার ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে বন্যাদুর্গত ও জলাবদ্ধতায় পানিবন্দী শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি মো. মোরশেদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সেক্রেটারি ইসমাইল হোসাইন সিরাজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আবুল হাশেম, মো. রুহুল আমিন, মো. আলম হোসেনসহ প্রমুখ। এস এম লুৎফর রহমান বন্যাদুর্গত ও পানিবন্দী শ্রমিক পরিবারের মাঝে শুকনা খাবার, ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকাপ্তাই আশ্রয় কেন্দ্রে ৭০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ