টেকনাফে মাইক্রোবাসের ওপর গাছ ভেঙে পড়ে আহত ৩

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারটেকনাফ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর বড় গাছ ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনটেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া বটতলীর বাসিন্দা মোহাম্মদ হক ও সালাউদ্দিন। তবে আহত মাইক্রোবাসের চালকের নাম পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, কঙবাজার থেকে টেকনাফগামী একটি টয়োটা হাইএস মাইক্রোবাসকে একটি পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় সড়কের পাশে থেমে যায়। প্রায় ১০ মিনিট পর সড়কের পাশে থাকা একটি বড় আকৃতির গাছ ভেঙে মাইক্রোবাসটির ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালকসহ আরও দুইজন আহত হন।

তিনি আরও জানান, টানা ভারী বৃষ্টির কারণে গাছটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি থানায় নেওয়া হয়েছে। পরে সড়ক থেকে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৯৬টি জরাজীর্ণ খালি কন্টেনার খালাস নিতে তাগিদ
পরবর্তী নিবন্ধবান্দরবানে কাঁধে করে টেক্সি পারাপার