জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মেধা, যোগ্যতা ও সততার পরিবর্তে সর্বত্র দলীয়করণ প্রতিষ্ঠা করা হলে তা দেশ ও জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, শিক্ষা, বিচার ও জনসেবাসহ প্রতিটি ক্ষেত্রে দলীয় বিবেচনার পরিবর্তে মেধা, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। তাহলেই একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
গত মঙ্গলবার নগরীর বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এত বছর পরও চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়া অত্যন্ত দুঃখজনক। চট্টগ্রামবাসী এই দুর্ভোগের অবসান চায়। তাই জলাবদ্ধতা নিরসনে দ্রুত, সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আনোয়ারুল আলম চৌধুরী, আলাউদ্দিন সিকদার, অধ্যাপক আব্দুল আলিম, এস এম আবদুছ ছালাম আজাদ, অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, মুফতি হাবিবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, আব্দুল জব্বার, মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, আব্দুল আওয়াল, মনছুরুল হক, মিনহাজুর রহমান, জাহেদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










