‘ফল খান বেশি, বল পাবেন বেশি’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মৌসুমী ফল উৎসব

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার আইনজীবী অডিটোরিয়ামে মৌসুমী ফল উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফল খান বেশি, বল পাবেন বেশিএই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে সমিতির সদস্যরা বিপুল উৎসাহউদ্দীপনায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও এমন একটি আনন্দঘন আয়োজন করার জন্য আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সুন্দর সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, পাঠাগার সমপাদক তৌহিদ হোছাইন সিকদার, ক্রীড়া সমপাদক মো. সরোয়ার হোসাইন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ, নির্বাহী সদস্য আলী আকবর, সাদিয়া খান, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, মোহাম্মদ হাসান, মোক্তার উদ্দিন সাগর ও দিদারুল আলম টিপু। ফল উৎসবের মূল আকর্ষণ ছিল হরেক রকমের দেশীয় ও মৌসুমী ফলের সমাহার, যা অতিথিদের আপ্যায়নের মাধ্যমে পরিবেশন করা হয়। সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট বিলকিস আরা মিতুর সঞ্চালনায় ২য় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়েছে
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে গাছের গুড়ি মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু