শহীদ জিয়ার প্রথম সমাধিস্থলকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে

সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে সমাজকল্যাণ মন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. . জেড. এম. জাহিদ হোসেন এমপি রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে এতিম ও দুঃস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এরপর কেন্দ্রটির ৪৮তম ব্যাচের ৫০ জন সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীর মাঝে উন্নত শিক্ষা ও প্রশিক্ষণ উপকরণ সামগ্রী বিতরণ করেন। তিনি গত ৩ জুলাই প্রশিক্ষণ কেন্দ্রটি নিয়ে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এই কেন্দ্রটিকে আধুনিকায়ন করা হবে। এখানকার শিক্ষার্থীরা যেন যুগোপযোগী ও আধুনিক ট্রেড কোর্সে প্রশিক্ষণ নিয়ে দেশবিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় এবং সমাজে মর্যাদার সাথে পুনর্বাসিত হতে পারে, সরকার সেই উদ্যোগ নেবে।

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদউল্লাহ এবং চট্টগ্রাম৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক ছানাউল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরীতে প্রবল বেগে নামছে উজানের ঢলের পানি
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে এন্ট্রির সময় বৃদ্ধি