রোটারি ক্লাব গ্রেটার চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং’র প্রথম সভা ও দায়িত্ব হস্তান্তর গত ৪ জুলাই ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিদায়ী রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার নতুন সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিনকে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান।

বক্তব্য রাখেন এমদাদুল আজিম চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, আজিজুল গণি চৌধুরী, প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, আলমগীর পারভেজ, জামাল উদ্দিন সিকদার, এসএম জমির উদ্দিন, প্রেসিডেন্ট প্রফেসর আয়েশা আফরীন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দা সেলিনা সরকার, সেক্রেটারি মোহাম্মদ মনসুর মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র মাহফিল
পরবর্তী নিবন্ধউচ্চ শিক্ষা ও মেধা বিকাশে গবেষণা কর্মক্ষেত্রে অনেক দূর এগিয়ে রাখবে