বোয়ালখালীতে গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র মাহফিল

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

ঈমান–আক্বিদার পাশাপাশি বিশুদ্ধ আমলই আল্লাহ্‌ ও রাসুলের (দ.)সন্তুষ্টির মূলমন্ত্র। উল্লেখিত বিষয়কে সামনে রেখে সুস্থ সমাজ বিনির্মাণে দা’ওয়াতে খায়র এর গুরুত্ব অপরিসীম। দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মুফতি সৈয়্যদ অসিয়র রহমান আলকাদেরী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গত শনিবার বোয়ালখালীর কধুরখীল তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সে গাউছিয়া কমিটি বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে দা’ওয়াতে খায়র মাহফিল শাখা সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন আন্‌জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য পেয়ার মোহাম্মদ। সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও কাজী এম. এ. জলিলের যৌথ সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন মুহাম্মদ ইমরান হাসান কাদেরী, ক্বারী জাহেদুল হক আলকাদেরী, হাবিবুল্লাহ্‌ মাস্টার, শেখ সালাউদ্দিন, শওকত ওসমান, এস.এম মমতাজুল ইসলাম, জয়নুল আবেদীন আলকাদেরী, কাযী মিজানুল কাদের, আবু সালেহ সাইফুল হক, মামুন মেম্বার, এসকান্দর আলম দিদার, নুরুল আলম, আব্দুল আজিজ, নজরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ইউজিসির ফুলব্রাইট স্পেশালিস্ট ড.গ্রেইস মুকুপার
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব গ্রেটার চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর