ইফার ডিজি মুফতি মুহিব্বুল্লাহকে আন্দরকিল্লা শাহী মসজিদ মুসল্লি পরিষদের অভিনন্দন

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করে নব নিযুক্ত ডিজিকে অভিনন্দন জানিয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ। পরিষদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও শাহী জামে মসজিদের খতিব আওলাদে রসূল (সা.) হজরত আল্লামা আনোয়ার হোসেন তাহেরি জাবেরী আল মাদানী, উপদেষ্টা প্রকৌশলী শাহ মোহাম্মদ আখতার উদ্দিন, মুসল্লি পরিষদ সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন কাশেম খান, সিনিয়র সহ সভাপতি মওলানা হেলাল উদ্দিন, সহ সভাপতি মওলানা জয়নাল আবেদীন, মওলানা মো: মমতাজুর রহীম, সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী এমপি, সহ সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া হাবীব আহসান, অর্থ সম্পাদক আলহাজ্ব নূর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাঈয়েদ মোহাম্মদ আনাছ হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ ইউনুস, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ হাসান মুরাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক হাকীম এম এ তাহের আরবী, কার্যকরী সদস্য আহমদ লাল মিয়া, মোহাম্মদ ফিরোজ উদ্দিন, মোহাম্মদ মোসলেম উদ্দিন, ফজল আহমেদ হারুন, সদস্য বেলায়েত হোসেন, হোসেন, শরীফ উল্লাহ, আহমেদ হোসেন প্রমুখ মুসুল্লি পরিষদ নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা বলেন, দেশে প্রথমবারের মতো একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে ইসলামিক ফাউণ্ডেশনের মহা পরিচালক মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ও ধর্মমন্ত্রী কায়কোবাদকে ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিবৃতিদাতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত ডিজি ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রামে মোগল আমলের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শাহী জামে মসজিদের সংস্কার ও আধুনিক স্থাপত্য সম্বলিত নির্মান কাজের মেঘা প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব প্রদান সহ সরকার ও মুসল্লি পরিষদের মধ্যে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্র্যাক ব্যাংক যেভাবে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হলো
পরবর্তী নিবন্ধ‘হাফিজ রশিদ খান বাংলা কবিতায় স্বতন্ত্র ভূখণ্ড নির্মাণ করেছেন’