শিক্ষক শামীম উদ্দিন চৌধুরী

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, চট্টগ্রাম জেলা ও কর্ণফুলী উপজেলার সভাপতি, ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উদ্দিন চৌধুরী গত ২৬ জুন (শুক্রবার) ভোর ৩:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর সাবেক ব্যবস্থাপক লোকমান হাকিম চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের ইন্তেকাল