ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর আয়োজিত জাতীয় কবি কাজ নজরুল ইসলাম স্মরণে নজরুল অলম্পিয়াড’২৫ পুরস্কার বিতরণ ও মুক্ত প্রাণের উৎসব’ গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা প্রফেসর কাজী আসিফ আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ শাহজাহান লিটন। আলোচক ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা শিক্ষাবিদ ড. নূ ক ম আকবর হোসেন, সাহিত্য পাঠ চক্রের সভাপতি এম এ সবুর।
বিশেষ অতিথি ছিলেন ফুটন্ত ফুলের উপদেষ্ঠা মুহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক জয়সেন ভিক্ষু, হালিশহর আহমদিয়া সি/ক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানছারুল ইসলাম, সোবহানিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশেকুর রহমান, অধ্যাপক সৈয়দ মোখতার উদ্দিন, হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের কো–চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মহাসচিব এনামুল হক ছিদ্দিকী, ফরহাদাবাদ দরবার শরীফের শাহাজাদা সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, ইসতিয়াক মুহাম্মদ মুছা। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফান ও নজরুল অলম্পিয়াড পরিচালক শাহীন রেজা ও সায়মন রহমান সিয়ামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহাগরের পরিচালক মুজাহির সামির, সদস্য মুহাম্মদ রাসেল, ওবাইদুল মুনতাসির, হোসাইন মোবারক, শান্ত সরকার, শাফকাতুর রহমান সাফি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি নজরুল এক অবিনাশী চেতনা ও বিদ্রোহের নাম। তিনি আজীবন সাম্য সমপ্রীতি ও ঐক্যের জয়গান গেয়েছেন। আজ অশান্ত অপ্রীতিকর আবহে আমরা দিন পার করছি। আর্থিক প্রাচুর্য ও বস্তুগত উন্নতি সবই আছে। কিন্তু হারিয়ে গেছে পারস্পরিক মমত্ববোধ ও সমপ্রীতিবোধ। মানুষের প্রতি মানুষের মমতা–সমপ্রীতি আবারো ফিরিয়ে আনতে হবে। কবি নজরুলের প্রদর্শিত সাম্য–সমপ্রীতির দর্শন শিশু–কিশোরদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের জীবনকে দ্যুতিময় করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












