মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি–বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নবনির্বাচিত সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলমের সাথে সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময় সভা গত ২৮ জুন নগরীর ২নং গেইটস্থ কসমোপলিটন সেভেন স্কয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন স্মারক প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, ধীমান দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, দপ্তর সম্পাদক ঝুমুর সর্দার, অভিবসু মল্লিক, মিঠু দাশগুপ্ত, সঞ্জিত দাশ, শিবু ভট্টাচার্য্য, রুবেল শীল, টিটু চৌধুরী, মৃদুল দে প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম, মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আলী আবরাহ দুলাল, গাউসিয়া হক কমিটি মহানগরের সমন্বয়ক মো. আকতার, মো. আলী আক্কাস দৌলত, মো. শাপলা প্রমুখ। সভায় কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী সূর্যগিরি আশ্রম শাখার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) বর্তমান মিশন ও ভিশন মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। প্রেস বিজ্ঞপ্তি।












