চুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি২০২৬ শুরু হয়েছে। গত ২ জুলাই বিকালে চুয়েট মেডিকেল সেন্টার সংলগ্ন এলাকায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারেকুল আলম, উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং উপপরিচালক (নিরাপত্তা) মোহাম্মদ আনিসুজ্জামান খান।

প্রসঙ্গত, সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে ১০০০ করে ৫ বছরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তাবায়ন করা হচ্ছে এবং চলতি বছর ১০০০ টি বৃক্ষরোপণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যসেবার পাশাপাশি সমাজ উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে