বাঁশখালীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও একটি স্কুটিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮ টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় ।
বাঁশখালী থানার অপারেশন অফিসার (এসআই) মো. আরিফ হোসেন জানান, শুক্রবার সকালে বাঁশখালী পৌরসভর ৭নং ওয়ার্ডের দক্ষিণ জলদী থানার সামনে পাকা রাস্তার উপর ১টি লাল রংয়ের স্কুটি তল্লাশি করে মো. জিয়া (৪০) এর কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মো. জিয়া কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ৫নং ওয়ার্ডের পুতুইন্না পাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে। গ্রেপ্তার জিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে ।










