বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম ও কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রামের যৌথ উদ্যোগে সমিতির ভবন এন. আই. ভূঁইয়া হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসা–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বেলায়েত হোসেনকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। নির্বাহী সদস্য মো. নুরুল আমিনের পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ মজুমদার মানিকের সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা রফিকুর রহমান, কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল, আলহাজ্ব শাহ আলম, লায়ন কাজী জহিরুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, আলহাজ্ব মোঃ সাদেক, জসিম উদ্দিন আহমেদ, ফজলুর রহমান মজুমদার স্বপন, কাজী নাদেররুজ্জামান, এ. বি. এম. মোশাররফ হোসেন মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার ভূঁইয়া, মো. মোস্তফা কামাল তালুকদার, হুমায়ুন কবির ডালি, মো. নুরুল আমিন, মো. ইউসুফ মুন্সী, মহিউদ্দিন মুন্সী, সুদীপ কুমার চন্দ, এজিএম শওকত হোসেন, মো. হুমায়ুন কবির মোহাম্মদ, একরামুল হক চেয়ারম্যান, মো. ফোরকান উদ্দীন প্রমুখ । অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











