চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সংবর্ধনা

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালক, ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম ইসমাইল খানকে সংবর্ধনা দিয়েছে চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। তিনি সমিতির উপদেষ্টা। গত ৩০ জুন চকবাজারে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ইসমাইল হোসাইন সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাবিদ আহসান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মো. আকবর খান, মো. রেজাউল হক চৌধুরী, মো. ইউসুফ বাহার চৌধুরী, মো. খুরশেদ আলম ফিরোজ, মো. রফিক উদ্দিন ও অধ্যক্ষ মওলানা তাজউদ্দিন আহমদ।

শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. তারেক শাহ, মো. জাফর উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. জাবিদ আহসান, মো. মসউদ আহমদ চৌধুরী, মো. আনিছুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুল্লাহ রিয়াদ, আবদুল্লাহ আল মাহমুদ তৈমুর, মো. ইউছুফ, মো. জসিম উদ্দন ও ফজলে রাব্বি।

সংবর্ধিত এএসএম ইসমাইল খান বলেন, ব্যবসায়ীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা টেকসই অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপ্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা