বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে এবং যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, চট্টগ্রাম উত্তর জেলা যুব বিভাগের দায়িত্বশীল ইকবাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি শাহাদাত হোসেন, জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার, আমান উল্লাহ আমান ও তৌহিদ আজাদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দেশের টেকসই পরিবর্তন ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে যুবসমাজকে কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। এই বিশাল যুবশক্তিকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।









