মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে বালু বিক্রি, ৩ জনকে আটক করে জরিমানা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে গভীর রাতে অবৈধভাবে বালু বিক্রিকালে ৩টি মিনি ট্রাককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কচুয়া বৌদ্ধ মন্দির এলাকা এবং কচুয়া বাজার থেকে দমদমা বাজার, মায়ানী এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন এবং জমা করায় ৩টি ট্রাকসহ মো. ইব্রাহিম, মো. জিয়াউল হক ও মো. শাহ আলমকে আটক করা হয় এবং বালু জব্দ করা হয়। উক্ত বালু ইকোনমিক জোনের বেড়িবাধঁ এলাকা থেকে উত্তোলন করে কচুয়া বৌদ্ধ বিহার এলাকায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তাদের পক্ষে জরিমানা পরিশোধ করেন মো. আব্দুল মান্নান এবং মো. মহি উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ রাঙ্গুনিয়ার ধর্ষণ ও ডাকাতি মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদেশের পরিবর্তনে যুবসমাজকে আদর্শ ও মানবিকতায় গড়ে তুলতে হবে