গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডা. একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, টেরিবাজার বসবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, মো. মোসলেম উদ্দিন, সাবরিনা আফরোজা।
প্রধান অতিথি বলেন, সরকারের ঘোষণা বছরে ৫ কোটি চারারোপণ কর্মসূচি সফল করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান–সংস্থা এবং সামাজিক সংগঠন সমূহ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবিদার। এ কর্মসূচি সফলে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা সহজ হবে। তিনি সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে ও স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো. আব্দুল মোমেন, মো. মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া। শেষে প্রধান অতিথি জনসাধারণের মাঝে চারা বিতরণ এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিভিন্ন ধরনের চারা রোপণ করেন।












