ভাবনা

ঋষিণ দস্তিদার | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

বারান্দায় পাপোশে সুস্থির

সাদা বেড়াল এখন সেটাই ভাবছে

কালো বেড়াল একটু আগে যা ভেবেছিল

চুপচাপ বসে একটা লোক অলস হয়ে পড়ছে

সারা রাত ঘুমিয়েও এতো ঘুমকাতুরে

সকালের আনাজপাতি, কোথায় আমিষের থলে

সে যেন ভুলেই যাচ্ছে দিনের পর দিন

খাটের নিচে লুকিয়ে সতর্ক এক

ইঁদুরছানা আজ সে কথাই ভাবছে

বড় ইঁদুর কাল রাতে যা বলল আসরে

শিকারীর স্বাদবদলের লোভ, সাদাকালো

গুঁড়ি মেরে এগিয়ে আসছে ধীরেসুস্থে

অকিঞ্চিৎকর এই আঁধারের দিকে প্রতি মুহূর্তে।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ সচেতনতায় গ্রিন চট্টগ্রাম এ্যালায়েন্সের লিফলেট ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধঅপ্রাপ্ত নক্ষত্র