আহলে সুন্নাত চন্দনাইশ উপজেলার শাহাদাতে কারবালা মাহফিল

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে মহররম উপলক্ষে শোহাদায়ে কারবালা স্মরণে ‘ইয়াওমে জবহে আযীম কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাদামতল সৈয়দ আমির কোলালপাড়া শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কনফারেন্সে র‌্যালি, শোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা সভা, মিলাদকেয়াম, দোয়ামোনাজাত, নেয়াজ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (মা.জি..)। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী (মা.জি..)। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী (মা.জি..)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আজিজুল হক কুতুবী (মা.জি..) এবং উপাধ্যক্ষ মুহাম্মদ আহমদ হোসেন জিহাদী (মা.জি..)। এ ছাড়া অনুষ্ঠানে মাওলানা ফয়জুল্লাহ খতিবী, শাহজাদা মিরু, মাওলানা মনসুর হক নূরী, মাওলানা হাফেজ রায়হান, মহিউদ্দিন, মাস্টার আবুল ফজলসহ বিশিষ্ট আলেমওলামা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান নূরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
পরবর্তী নিবন্ধনোয়াপাড়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়