স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিমূলক প্রাথমিক কাজ শুরু করেছে ইসি

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৪:৪৪ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিমূলক প্রাথমিক কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি সংশোধনের কাজে হাত দিয়েছে তারা, নিয়েছে অংশীজনের মতামতও। মাঠপর্যায়ের তথ্য পর্যালোচনা চলছে। বর্ষা মৌসুম, বার্ষিক পরীক্ষা, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক বিষয়ে তুলে ধরে ভোটের প্রাথমিক কর্মপরিকল্পনা গুছিয়ে নিচ্ছেন ইসি কর্মকর্তারা। মধ্য আগস্টের মধ্যে সব প্রস্তুতি গুছিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন কবে থেকে শুরু হবে, তা নির্ধারণ করা হতে পারে। খবর বিডিনিউজের।

সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে’ আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার সংসদে টেবিলে উত্থাপিত নওগাঁ৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। ধাপে ধাপে ভোটের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও বাস্তবতার ভিত্তিতে কর্মপরিকল্পনা বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করবে ইসি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সাতজন আটক, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবান্দরবান সদর হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়মের বিষয়ে তদন্ত শুরু