শিয়াল ভাই

সুশান্ত কুমার দে | বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

শিয়াল ভাই জলদি আয়

আমাদের এ গাঁয়?

হাঁস মুরগি খেতে দেবো

শাসন বারণ নাই।

ভর দুপুরে ঘুমের ঘোরে

নাক ডাকে বাবা, মা,

এই সুযোগে হাঁসমুরগি

যত পারিস তাখা?

ঘুমায় নি, নাক ডাকেনি

মা, বাবা তবুও কন,

ভাল্লাগে না ডাহা মিথ্যে

মাথা ঘোরে বনবন।

শিয়াল ভাই ভেবে না পাই

সত্যিই তবে যাই,

মাথা ঠুকে গোয়ালে ঢুকে

মরল শিংয়ের ঘাই!

পূর্ববর্তী নিবন্ধশালিক পাখির ঝগড়া
পরবর্তী নিবন্ধচাঁদের বুড়ি