শালিক পাখির ঝগড়া

মো.আশতাব হোসেন | বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

চারটি শালিক ঝগড়া করে

পেঁচা দেখে হাসে,

ফড়িং ছানা তিড়িং বিরিং

নাচতে থাকে ঘাসে।

না নেচে আর করবে টা কি

বেঁচে গেছে জান,

শালিক পাখি খায়নি ধরে

রক্ষা হয়েছে মান।

শালিক পাখির প্রিয় হলো

ফড়িং ধরে খাওয়া,

ফড়িংয়ের স্বাদ যায় না যে

আর কিছুতে পাওয়া।

ঝগড়া শেষে দেখে শালিক

ফড়িং উড়ে গেছে,

অনাহারে পেটটি ধরে

কাঁদে গাছে শেষে।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তি বদলালেও রোগী সব সময় একজন সহানুভূতিশীল চিকিৎসকই খুঁজবেন
পরবর্তী নিবন্ধশিয়াল ভাই