চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে গত ২৯ জুন তিন দিনব্যাপী নাট্যমেলা উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে গত সোমবার সন্ধ্যায় নাট্যমেলা উদ্বোধন করেন চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বক্তব্য দেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. ইকবাল শাহীন খান, প্রফেসর ড. কুন্তল বড়ুয়া, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। স্বাগত বক্তব্য দেন, নাট্যমেলার আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ। সদস্য সচিব ও বিভাগীয় শিক্ষক সুবীর মহাজনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ফাহমিদা সুলতানা তানজী। মেলার প্রথম দিনে দুটি নাটক প্রদর্শিত হয়। সন্ধ্যা ৭ টায় জিয়া হায়দার রচিত এবং ঋজু লক্ষ্মী অবরোধের নব–নাট্যরূপে নির্মিত ‘উম্মাদ সাক্ষাৎকার’। নির্দেশনায় ছিলেন– বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল, রিয়াদূস সালেহিন। রাতে মঞ্চস্থ হয় সাঈদ আহমদ রচিত ‘তৃষ্ণায়’। নাটকটি নির্দেশনা নিয়েছেন –মেহেদী নূর, উজ্জ্বয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্ ফোরকান। অতিথি থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইস্রাফিল শাহীন। নাট্যমেলার দ্বিতীয় দিন গতকাল সন্ধ্যা ৬ টায় মঞ্চস্থ হয় জিয়া হায়দার রচিত কালজয়ী নাটক ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’ ও পুলিনোভিচ রচিত ও সনজিত কুমার দে’র নব–নাট্যকৃত ‘আকাশ কেন ডাকে’। প্রেস বিজ্ঞপ্তি।












