হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জেটিবি ফাউন্ডেশন মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স’ এবং রহিম ফ্যামিলি ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১১০০ জন রোগীকে বিনামূল্যে পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, চশমা প্রদান করা হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে মোট ১২০ জন রোগীর চোখে ছানি সনাক্ত করা হয়েছে। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার ১২০ জন রোগীকে সম্পূর্ণ ফ্রি যাতায়াতের মাধ্যমে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। ক্যাম্প পরিদর্শন করেন রহিম ফ্যামিলি ফাউন্ডেশনের মো. মিনহাজ উদ্দিন চৌধুরী, মো. রোকন চৌধুরী, মো. শাহিনুর মিনহাজ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডা. মো শাহীন রেজা চৌধুরী,আব্দুল ওয়াদুদ চৌধুরী, সাঈদ মিলকী, রোটারিয়ান মো দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











